বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীলীগ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের মনোনীত প্যানেলের প্রার্থীদের প্রচারণায় মূখরিত আদালত পাড়া । নির্বাচনের প্রচারণার বাকি হাতে গুনা আর মাত্র কয়েকদিন। আর এই কয়েকটা দিনকে কাজে লাগিয়ে দুই দলের মনোনীত প্যানেলের প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করে ব্যস্ত সময় পার করছেন
বুধবার (২৪ জানুয়ারী) সকাল থেকেই আদালত পাড়ায় দুইটি প্যানেলের প্রার্থী এবং সর্মথকদের প্রচারনায় ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।
এই দিন আওয়ামীলীগ সমর্থিত জুয়েল-মহসিন প্যানেল নির্বাচনী প্রচারনায় নেমে ভোটারদের কাছ থেকে ভোট প্রার্থনা করেছেন পিপি ওয়াজেদ আলী খোকন। নির্বাচনী প্রচারনায় আরো অংশ নেন প্যাণেলের সিনিয়র সহ-সভাপতি প্রার্থী এড. আব্দুল লতিফ মিয়া, সহ-সভাপতি প্রার্থী এড. মো: ছালাহ্উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক প্রার্থী এড. মাহাবুবুর রহমান, কোষাধ্যক্ষ প্রার্থী এড. জসীম উদ্দিন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক প্রার্থী এড. মনিরুজ্জামান কাজল, ক্রীড়া বিষয়ক সম্পাদক প্রার্থী এড. মো. আবুল বাশার রুবেল, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রার্থী এড. মো: সাজ্জাদুল হক সুমন, লাইব্রেরী বিষয়ক সম্পাদক প্রার্থী এড. সুভাষ বিশ্বাস, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক প্রার্থী এড. স্বপন ভূঁইয়া, সমাজ সেবা বিষয়ক সম্পাদক প্রার্থী এড. ইসরাত জাহান হক এবং কার্যকরী সদস্য পদ প্রার্থী এড. মো: মুশিউর রহমান, এড. রাশেদ ভূইয়া, এড. শোয়েব আহাম্মেদ শুভ, এড. আব্দুল মান্নান, এড. রোমানা আক্তারসহ আওয়ামী পন্থী আইনজীবীরা।
অন্যদিকে, বিএনপি প্রার্থীদের নিয়ে প্রচারনায় এসেছেন আইনজীবী সমিতির সদস্য এবং মহানগর বিএনপির সভাপতি এড. আবুল কালাম। আরও প্রচারনায় অংশ নেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং মহানগর বিএনপির সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, সিনিয়র আইনজীবী এড. জাকির হোসেন, এড. সরকার হুমায়ুন কবীর, এড. মশিউর রহমান শাহীন, এড. রকিবুল হাসান শিমুল, এড. বোরহানউদ্দিন সরকার, এড. আবুল কালাম আজাদ জাকির, এড. এইচএম আনোয়ার প্রধান, এড. শরিকুল ইসলাম শিপলু, এড. আবু আল ইউসুফ খান টিপু, এড. শেখ আনজুম আহমেদ রিফাতসহ বিএনপি পন্থী আইনজীবীরা।
