BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১৯, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

আমি যখন ভিপি ছিলাম তখন খুব ক্ষমতাধর ছিলাম-শামীম ওসমান

BijoyBarta 24 by BijoyBarta 24
মার্চ ১৯, ২০২৩
in আমাদের নারায়ণগঞ্জ, ফতুল্লা থানা
0
আমি যখন ভিপি ছিলাম তখন খুব ক্ষমতাধর ছিলাম-শামীম ওসমান
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আমি যখন সরকারী তোলারাম কলেজের ভিপি ছিলাম তখন খুব ক্ষমতাধর ছিলাম। তখন আমার সুপারিশে অনেক শিক্ষার্থীর বেতন মাফ হতো, কিন্তু পয়সার অভাবে নিজের ফরম ফিলআপ (রেজিস্ট্রেশন) করতে পারিনি। আমাদের কলেজের শিক্ষক জীবনা কানাই স্যার তার পকেটের পয়সা দিয়ে আমার ফরম ফিলআপ করে দিয়েছেন। আমার বাবা আমাদের জন্য এক টাকাও রেখে যান নাই। এইটা নিয়ে আমার বিন্দু পরিমাণ আফসোস নাই।

বুধবার (১৯ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা পাইলট স্কুলের একটি ভবন উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে উন্নত বাংলাদেশ, দেশকে মাথা উঁচু করে ধার করানো, খুধামুক্ত দেশ। শেখ হাসিনা মানে আগামী দিনের ভবিষ্যৎ। শেখ হাসিনার জন্য বাংলাদেশ পুনর্জন্ম পেয়েছে। তিনি যদি কিছু না হয়, ক্ষতি হয়ে যায়, তাহলে দেশ অনেক পিছনে চলে যাবে। যা থেকে উঠা আর সম্ভব নয়।

তিনি আরো বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় এলেন। আমার মাকে আমার দাদার দেওয়া হীরা মহল নিলামে উঠে গেল। এই নারায়ণগঞ্জের আদমজী, লক্ষ্মি নারায়ণ, চিত্তরঞ্জন ও ঢাকস্বেরী মিলের শ্রমিকরা এক টাকা করে চাঁদা তুলে আমাদের বাড়িটি ছাড়িয়ে নিয়েছিল। সেদিন বাবা বলেছিলেন, তোমরা আরা আমার বাড়িতে থাক না। তোমরা এখন শ্রমিকের বাড়িতে থাক। তাই সবসময় সাধারণের পক্ষে ও নিরীহ মানষের পক্ষে কথা বলবে। তাই যখন কথা বলি সত্য বলার চেষ্টা করি, মিথ্যা বলি না।

তিনি আরো বলেন, আমাদের সমস্যা আমাদেরকেই সমাধান করতে হবে। এটা আমাদের মনে রাখতে হবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী, ভূমিদস্যু ও ইভটিজিং মুক্ত সমাজ আমরা চাই। এটা আমি একা পারবো না, আপনাদের সবাইকে নিয়ে করতে হবে।

তিনি আরো বলেন, যারা স্থানীয় জনপ্রতিনিধি আছেন আপনাদের বলতে চাই দল মত নির্বিশেষে পঞ্চায়েত কমিটি করেন। আপনারা যে নির্দেশ দিবেন আমরা নির্দেশ মতো চলবো এবং প্রশাসনের নির্দেশ মত চলবে। পুলিশ দিয়ে সব কিছুর সমাধান হয়ে যাবে যদি মনে করেন তাহলে হবে না কিন্তু। কারণ বেশিরভাগ জায়গায় শর্সের ভিতর ভূত থাকে। আমাদের এলাকা আমাদের সমস্যা আমাদের সমাধান করতে হবে। বাইরে থেকে কেউ এসে সমাধান করবে না। সাংবাদিক ভাইয়েরা আপনারা যদি সাহায্য করেন এবং সবাই মিলে যদি সাহায্য করি আমার বিশ্বাস সুন্দর একটি বাংলাদেশ গড়ডে পাড়বো।

তিনি আরো বলেন, আমার বাবা একজন রাজনীতিবিদ ছিলেন, আমার মা অনেক জ্ঞাণী লোক ছিলেন। অনেক টাকা দেখেছি আমরা, আবার অভাবও দেখেছি। টাকার পাহাড়ে শুয়েছিলাম আমরা, টাকার পাহাড়েই আমাদের জন্ম হয়েছিল। আবার পচাত্তর থেকে ঊনআশি পর্যন্ত এক বেলা খেয়েছি তো অন্য বেলা খাবার জোটেনি।

শামীম ওসমান বলেন, জীবনে অনেক কঠিন দিন এসেছে কিন্তু কখনো মাথা নত করিনি, মানুষের কাছে হাত পাতিনি। আমার বড় ভাই সেলিম ওসমান তখন ইন্টারমেঢিয়েটে পড়েন। তিনি ঢাকা থেকে ময়মনসিংহ রুটে বাস চালাতেন। ময়মনসিংহ থেকে মুরগি এনে বাইতুল মোকাররমের সামনে বসে মুরগি বিক্রি করে আমাদের সংসার চালাতেন। ১৪ই আগষ্ট রাতে আমার বড় ভাই প্রয়াত নাসিম ওসমানের বিয়ে হয়েছিল। এর পর দিন রাতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হল। আমার মা তার সমস্ত গহনা তুলে দিয়েছিল বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নেয়ার জন্য।

তিনি বলেন, আমার বাবা পাগলের মত ছোটাছুটি করছিলেন কিছু করার জন্য। নারায়ণগঞ্জ থেকে কিছু অস্ত্র যোগাড় করেছিলেন। ১৭ই আগষ্ট আমার বাবা বাসায় এলেন, চারিদিক থেকে সেনাবাহিনী-পুলিশ আমাদের বাসা ঘেড়াও করলেন। সেই রাতে আমাদের বাসায় খুনী মোস্তাক ফোন করলেন। আমি সেই ফোন ধরলাম, তখন আমি ক্লাশ সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। ওই খন্দকার মোস্তাক আমার দাদা খান সাহেব ওসমান আলীর পয়সায় লালিত-পালিত ছিলেন। আমি আমার মাকে টেলিফোন দিলাম। খুনী মোস্তাক আমার মাকে বললেন, ‘জোহাকে বল কাল আমার মন্ত্রী পরিষদে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করতে’। আমার মা জবাব দিলেন, ‘আপনি পরিস্কার ভাবে শুনে রাখেন; আমার স্বামী যদি আপনার মন্ত্রী সভায় যোগদেন তবে প্রথমে অঅমি চেষ্টা করবো তাকে হত্যা করতে। আর যদি তা তরতে না পারি তবে নিজে আত্মহত্যা করবো’। আমি নিজেকে ভগ্যবান মনে করি, কারণ আমি এমন বাবা-মায়ের ঘরে জন্মগ্রহন করেছি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, বই পড়ে মাকে চেনা যায় না। কবিতা পড়ে বাবাকে বোঝা যায় না। মা-বাবাকে চিনার চেষ্টা কর। জীবনটাই একটা যুদ্ধ, তোমরা যদি মনে কর কোনরকম কিছু একটা করে ফেলবা তবে তোমরা ভুল করছো। আমি বলছি না তোমাদের প্রথম হতে হবে। আমি বলছি তোমাদের ভাল মানুষ হতে হবে, সোনার মানুষ হতে হবে। সোনার বাংলাদেশ গড়তে হলে সোনার মানুষ চাই।

নারায়ণগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খালেদ হায়দার খান কাজল প্রমূখ।

গৌতম সাহা
নারায়ণগঞ্জ
১৯-৩-২০২৩
০১৭১২২৬৫৯৯৭

পরে

দৌলত মেম্বার হত্যা মামলার আসামী আনসার আলী গ্রেফতার

আগে

রমজান উপলক্ষে যানজট নিরসনে মাঠে পুলিশ

আগে
রমজান উপলক্ষে যানজট নিরসনে মাঠে পুলিশ

রমজান উপলক্ষে যানজট নিরসনে মাঠে পুলিশ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.