বিজয় বার্তা ২৪ ডট কম
আমাদের যুদ্ধ দেশ বিরোধী ষড়যন্ত্রকারিদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের সাথে নয় বলে কোটা আন্দোলন প্রসঙ্গে ছাত্রলীগ নেতৃতবৃন্দকে উদ্দ্যেশে এই মন্তব্য করেছেন একে এম অয়ন ওসমান।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ ছাত্রলীগ নেতৃবৃন্দের উদ্দ্যেশে তিনি একথা বলেন।
অয়ন ওসমান বলেন, একটি কথা মনে রাখবে নারায়ণগঞ্জের ছাত্রলীগ ও ছাত্র নেতৃবৃন্দ তোমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে।শিক্ষার্থীরা কোন অসুবিধার সম্মুখীন না হয় সেটা তোমাদের খেয়াল রাখতে হবে।
তিনি আরো বলেন, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে কোন বিএনপি,জামায়াত শিবিরের অনুপ্রবেশ ঘটালে ঐই ষড়যন্ত্রকারিদের দাতভাঙা জবাব দিতে হবে। আমাদের যুদ্ধ
দেশ বিরোধী ষড়যন্ত্রকারিদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের সাথে নয়, বিশেষ করে নারায়ণগঞ্জে। এই অবস্থায় তোমরা সবাই সচেতন, সজাগ ও সর্তক থাকবে।

