বিজয় বার্তা ২৪ ডট কম
হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা আব্দুল আউয়াল বলেছেন, আমরা মুসলমানরা প্রয়োজনে শহীদ হয়ে যাবো আমাদের প্রথম কেবলা ফিরিয়ে আনতে । আমরা মুসলমান বীরের জাতি আমরা জানি কিভাবে সংগ্ৰাম করতে হয় । সমগ্র মুসলিম জাতি সৃষ্টির প্রথম থেকেই লড়াই করে আসছেন ।
শুক্রবার (১৫ ডিসেম্বর) বাদ জুমা শহরের ডিআইটি জামে মসজিদের সামনে অনুষ্ঠিত মুসলমানদের প্রথম কেবলা বায়তুল মোকাদ্দাস জেরু জালেমকে ইসরাইলের রাজধানী ঘোষনার প্রতিবোদে নারায়ণগঞ্জ জেলা ওলেমা পরিষদ আয়োজি বিক্ষোভ সমাবেশ ও গণ মিছিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা কে আওয়ামীলীগ আর কে বিএনপি এটা বুঝিনা। আমরা আমাদের জান ও মাল দিয়ে মুসলমানদের প্রধম কেবলা রক্ষা করবো। আমরা সকল মুসলমানেরা ঔক্যবদ্ধ হয়ে মাঠে নামবো।
বিক্ষোভ সমাবেশ ও গণ মিছিল অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বন্দর থানা ওলেমা পরিষদের সভাপতি মাওলানা মুফতি কবির হোসাইন, তেওভোগ জামে মসজিদের খতিব মুফতি হারুন ইর রশিদ, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগড়র শাখার সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, ওলোমা পরিষদের যুগ্ন সাধারন সম্পাদক মাওলানা ফেরদৌসুর রহমান সহ প্রমূখ।

