বিজয় বার্তা ২৪ ডট কম
‘ওরা এখন আওয়ামী লীগকে আঘাত করতে চায় না, ওরা আঘাত করতে চায় বাংলাদেশকে। আরে ভাই খেলেন না, আমরাও খেলব, অবশ্যই খেলব ওই খুনি গ্রেনেড হামলাকারীদের বিরুদ্ধে, আমরা খেলব সন্ত্রীদের বিরুদ্ধে। আমরা খেলব ওই অপশক্তিদের বিরুদ্ধে, আমরা খেলব আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য দেশের মুক্তিযোদ্ধারা স্বাধীন একটি দেশ উপহার দিয়েছেন। একাত্তর, পঁচাত্তর এবং একুশে আগস্ট গ্রেনেড হামলার খুনিরা সবাই এক। এরা দেশে আবার খুনখারাপির খেলা শুরু করেছে’।

সোমবার (২৯ আগস্ট) বিকালে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা আওয়ামী লীগের উগ্যোগে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের ফাঁসির দাবি দ্রুত কার্যকরের দাবিতে পৌর শহরের সূতী বিএম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বিএনপিকে উদ্দেশ্য করে এসব কথা বলেন।
শামীম ওসমান আরও বলেন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সৈনিকরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তারাও খেলায় নামবেন। শেখ হাসিনা শুধু দেশের সম্পদ নয়, আগামী প্রজন্মের জন্য আইডল। তিনি হেরে গেলে বাংলাদেশ পথ হারাবে। বাংলাদেশের পরিস্থিতি হবে আফগানিস্তানের চেয়েও ভয়াবহ। আমাদের সামনে এই যে মরণপন খেলা অপেক্ষা করছে সেটির জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে। সকলকে মাঠে নেমে খেলতে হবে। আর খেলায় খুনিরা নিশ্চিত হেরে যাবে।

