বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ বন্দরের তিনগাঁয়ের কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী শাহ আলম ওরফে ইয়াবা শাহ আলম আবারো এলাকায় ফিরে এসেছে। গত ৯ মে নবীগঞ্জস্থ আমিরাবাদ কদমতলী এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রি করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসা নেয়ার পর পরই এলাকায় ফিরে সে পূণরায় বেপরোয়া উঠেছে। ফিরেই সে এলাকার নিরীহ লোকজনকে ভয়ভীতিসহ নানাভাবে হয়রানি করে বেড়াচ্ছে। এদিকে এলাকাবাসী জানায়,ইয়াবা শাহ আলমের বাড়ি কুশিয়ারা এলাকায় কিন্তু সে তিনগাঁও এলাকায় ভাঙ্গারী দোকানের নাম করে মাদকের আখড়া গড়ে তুলেছে। বন্দর থানার ও নারায়ণগঞ্জ ডিবি’র কতিপয় পুলিশ সদস্যের শেল্টারে সে এলাকায় এসব কুকর্ম করে বেড়ায়। পুলিশের ভরসায় শাহ আলম প্রতিদিন তার ক্রয়কৃত চোরাই প্রাইভেটকারযোগে বিভিন্ন স্থানে পাইকারী ইয়াবা,গাঁজা ও ফেন্সিডিলসহ নানা প্রকার মাদকদ্রব্য সরবরাহ করে থাকে। এলাকাবাসী শাহআলমের এসব কুকর্ম দেখেও ভয়ে প্রতিবাদের সাহস পায়না। কারণ,কেউ শাহ আলমের বিরুদ্ধাচারণ করলে শাহ আলম পুলিশ দিয়ে তাকে হয়রানি করে থাকে। দীর্ঘ দিন ধরে শাহ আলমের অপরাধের স¤্রাজ্ঞ পরিচালিত হয়ে আসলেও তা দমন কিংবা বন্ধে প্রশাসনের কোন হস্তক্ষেপ পরিলক্ষিত হচ্ছেনা। যে কারণে শত অপরাধ করেও পার পেয়ে হিং¯্র থেকে হিং¤্র হয়ে উঠছে মাদক স¤্রাট শাহ আলম। এলাকার সর্বস্তরের শান্তিপ্রিয় বাসিন্দার ভয়ংকর শাহ আলমের কুকর্মের স¤্রাজ্ঞ থেকে কুশিয়ারা ও তিনগাঁও এলাকার তরুন ও যুব সমাজ রক্ষার জন্য প্রশাসনের উর্দ্ধতন মহলের আশু কার্যকরি পদক্ষেপের দাবি জানিয়েছে।
