বিজয় বার্তা ২৪ ডট কম
আগামী ২৫ নভেম্বর সরকারী কর্মসূচীর অংশ হিসেবে নারায়ণগঞ্জে আনন্দ শোভাযাত্রা বর্ণাঢ্যভাবে উদযাপনের জন্য জেলা প্রশাসনকে ২৫ লাখ টাকা দিয়ে আর্থিক সহযোগীতার ঘোষণা দিয়েছেন এমপি সেলিম ওসমান।
যার মধ্যে তিনি বিকেএমইএ এর সভাপতি হিসেবে বিকেএমইএ এর পক্ষ থেকে ১০ লাখ টাকা এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির পক্ষ থেকে আরো ১০ লাখ টাকা দিয়ে সহযোগীতা করতে সংগঠনের সভাপতি খালেদ হায়দার খান কাজলের প্রতি অনুরোধ করেন। তারপরেও যদি অনুষ্ঠান আয়োজনে টাকার প্রয়োজন পড়ে তাহলে তার ব্যক্তিগত তহবিল থেকে আরো ৫ লাখ দিয়ে সহযোগীতা করার ঘোষণা দেন
তিনি বলেন, যেভাবেই হোক এই অনুষ্ঠানের মাধ্যমে নারায়ণগঞ্জের সকল স্তরের মানুষকে আনন্দ দেওয়ার ব্যবস্থা করতে হবে। তবে অনুরোধ থাকবে যাতে কোন অবস্থায় অর্থের অপচয় না হয়।
