বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির প্রয়াত বিজ্ঞ আইনজীবীদের রুহের মাগফেরাত কামনায় এবং সকল আইনজীবীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে কোরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা আইনজীবী সমিতি ।
বৃহস্পতিবার ( ১৮ জানুয়ারি ) দুপুর সাড়ে বারোটার দিকে আইনজীবী ভবনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আনিসুর রহমান দিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. হাবিব আল মোজাহিদ পলুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, পিপি এড. ওয়াজেদ আলী খোকন, সিনিয়র আইনজীবী এড. হারুন অর রশিদ, এড. মাসুদুর রউফ, এড. শাখাওয়াত হোসেন খান, এড. জাকির হোসেন, এড. নবী হোসেন, সরকার হুমায়ূন কবির, এড. হাসান ফেরদৌস জুয়েল, এড. মুহাম্মদ মোহসিন মিয়া, এড. জহিরুল হক, এড. আব্দুল হামিদ ভাষণী, এড. নজরুল ইসলাম মাসুম, এড. আলাউদ্দিন আহমেদ, এড. মশিউর রহমান শাহীন, এড. আনোয়ার প্রধান, এড. দেলোয়ারা বেগম রীনা, এড. আশরাফুল সিরাজী রাসেল, এড. সাজ্জাদুল হক সুমন, এড. মোঃ আলী, এড. আবুল কালাম আজাদ জাকির, এড. সোহেল মিয়া, এড. স্বপন ভূঁইয়া, এড. মোঃ বেলায়েত হোসেন, এড. কামরুল নাহার, এড. আবুল বাশার রুবেল, এড. হাসিবুল হাসান রনি, এড. মোহাম্মদ আলী, এড. মোহাম্মদ আলী আকবর প্রমুখ ।
এ সময় জেলা আইনজীবী সমিতির প্রয়াত বিজ্ঞ আইনজীবীদের রুহের মাগফেরাত কামনায় এবং সকল আইনজীবীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন কোর্ট মসজিদের ইমাম মাওলানা শহিদুল ইসলাম মামুন ।

