বিজয় বার্তা ২৪ ডট কম
আইনজীবীদের নির্বাচনে আইনজীবীরাই প্রচার প্রচারণা করবে । এটি কোন শ্রমিক বা রিক্সা ও হর্কাদের নির্বাচন না । এই নির্বাচন আইনজীবীদের নির্বাচন । সুতরাং এই নির্বাচন কে কলুষিত করবেন না । আজকে আদালতপাড়ায় বহিরাগতদের মিছিলের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই । বৃহস্পতিবার ( ৪ ঠা জানুয়ারি ) দুপুরে নারায়ণগঞ্জ আদালত পাড়ায় আইনজীবী সমিতির নির্বাচন কে সামনে রেখে আদালতে বহিরাগতদের প্রবেশ ও মিছিলের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ মিছিল ও সমাবেশে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন আইনজীবী ফোরামের নেতারা।
তারা বলেন, আইনজীবী নির্বাচন থেকে দেশের জনগণ দেশের গণতন্ত্র দেখবে । আজকে আদালত পাড়ায় বহিরাগতদের যে মিছিল তা থেকে বুঝা যায় যে নির্বাচন কে ভিন্নদিকে নেওয়া চেষ্টা চলছে। আমরা একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন চাই । যাতে করে সাধারণ ভোটাররা নিরপেক্ষ ভাবে ভোট দিতে পারে । তাদের কোন প্রকার ভয়ভীতি প্রদর্শন করলে আমরা ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিরোধ করবো । কারন শহীদ জিয়ার সৈনিকেরা কোন পেশীশক্তি কে ভয় পায় না । নির্বাচন কমিশনের দায়িত্ব হলো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ উপহার দিতে হবে । নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা । যদি ক্ষমতার অপব্যবহার করে নির্বাচন কে কলুষিত করে তাহলে এর দায়ভার নির্বাচন কমিশন নিতে হবে । আসন্ন নির্বাচন কে সামনে রেখে বহিরাগতরা এসে আদালত অঙ্গনে সাধারণ ভোটারদের মধ্যে কোন প্রকার ভয়ভীতি ও ক্ষমতার অপব্যবহার করতে না পারে তার জন্য জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করছি ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক এড. জাকির হোসেন, জেলা আইনজীবী ফোরামের সভাপতি সরকার হুমায়ূন কবির, সিনিয়র সহ-সভাপতি এড. আজিজুল হক হান্টু, সাধারণ সম্পাদক এড. খোরশেদ আলম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক এড. আনোয়ার প্রধান, এড. সামসুজ্জামান ভাষানী প্রমুখ ।
উল্লেখ্য, বাংলাদেশ ছাত্রলীগের ৭০ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মহানগর ছাত্রলীগের আনন্দ র্যালীর আয়োজন করা হয় । র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নারায়ণগঞ্জ আদালত এসে সাবেক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. হাসান ফেরদৌস জুয়েল ও যুগ্ম সাধারণ সম্পাদক এড. মহসিন মিয়ার পক্ষে আসন্ন নির্বাচনে জুয়েল মোহসিন প্যানেল সর্মথন জানিয়ে মিছিল করে । এ সময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক হাবিবুর রহমান রিয়াদ সহ অনেকেই ।

