বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মৃত্যুদণ্ডে দণ্ডিত ওয়ারেন্টভুক্ত আসামী জহিরুল ইসলামকে আটক করেছে র্যাব-১১।
গ্রেপ্তারকৃত নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারের মৃত আব্দুল জলিলের ছেলে জহিরুল ইসলাম (৪৫)।
শুক্রবার ঢাকা জেলার আশুলিয়া থানার কাইচাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি র্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেন।
র্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার মামলা নং-৫ (৩) ৯৯, ধারা-৩৯৩/৩০২/৩৪ পেনাল কোড। ১৯৯৯ সালে আড়াইহাজার থানায় এই হত্যা মামলাটি রুজু হয়। ঘটনার পর থেকে আসামি গ্রেফতার এড়ানোর লক্ষ্যে আত্মগোপনে চলে যায়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত এই হত্যা মামলার রায় ঘোষণা করেন এবং রায়ে আসামি জহিরুল ইসলামকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেন।
এরই প্রেক্ষিতে এই মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি দীর্ঘ ২৬ বছর ধরে পলাতক জহিরুলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
