বিজয় বার্তা ২৪ ডট কম
প্রয়াত জননেতা ও কয়েকবারের নির্বাচিত সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের সুযোগ্য পুত্র সমাজ সেবক ও গরিবের বন্ধু আলহাজ্ব আজমেরী ওসমান’র শুভ জন্মদিন আজ। এই দিনে (২৬জুন) বাবা-মায়ের ঘরকে আলোকিত করে জন্মগ্রহণ করেন আজমেরী ওসমান।
তরুন প্রজন্মের অহংকার আজমেরী ওসমানের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তরুণ রাজনীতিবিদ, সমাজ সেবক মোঃ মুরাদ হোসেন। সেই সাথে আজমেরী ওসমান ও তার পরিবারের সুস্থ্যতা কামনায় দোয়া প্রার্থনা করেছেন।
আজমেরী ওসমানের আগামী দিনগুলো সুন্দর ও সফলতা কামনা করে মোঃ মুরাদ হোসেন এক শুভেচ্ছা বার্তায় বলেন, আমি তার পরিবারের সকলের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করছি। অতীতের মতো তিনি তার জীবনের আগামী দিনগুলোতেও নারায়ণগঞ্জবাসী ও গরীব দুঃখী মানুষের সবসময় সহযোগীতার হাত বাড়িয়ে দিবেন। তিনি একজন আদর্শ পিতার আদর্শ সন্তান।
আজমেরী ওসমান ও তার পরিবারের সকলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিশিষ্ট এই রাজনীতিবিদ।

