BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১৮, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

আগামী ২৫ আগস্ট অর্ধদিবস হরতালের সমর্থনে শহরে বাম জোটের গণসংযোগ

BijoyBarta 24 by BijoyBarta 24
আগস্ট ২৩, ২০২২
in আমাদের নারায়ণগঞ্জ
0
আগামী ২৫ আগস্ট অর্ধদিবস হরতালের সমর্থনে শহরে বাম জোটের গণসংযোগ
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

জ্বালানি তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া কমানোর দাবিতে আগামী ২৫ আগস্ট ২০২২ বাম গণতান্ত্রিক জোটের দেশব্যাপী অর্ধদিবস হরতালের সমর্থনে আজ সকাল ১০.৩০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত নারায়ণগঞ্জ শহরে গনসংযোগ,পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়। চাষাড়াস্থ শহিদ মিনারে প্রারম্ভিক সমাবেশ করে পদযাত্রা শুরু হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। ৩টি পথসভায় সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক ও বাসদ নারায়ণগঞ্জ জেলার আহŸায়ক কমরেড নিখিল দাস। বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় সভাপতি বীর মু্িক্তযোদ্ধা কমরেড শাহ-আলম, বাসদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহকারী সাধারণ সম্পাদক জননেতা কমরেড রাজেকুজ্জামান রতন, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম, সিপিবি নারায়ণগঞ্জ জেলার সভাপতি, হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্ত্তী, বাসদের জেলার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, সদস্য সেলিম মাহমুদ, সিপিবির জেলা সদস্য বিমল কান্তি দাস, ইকবাল হোসেন প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, বেআইনিভাবে জ¦ালানি তেলের দাম সরকার বাড়িয়েছে। একদিকে মাননীয় প্রধান মন্ত্রী বলেছিলেন পেট্রোল এবং অকটেন আমাদের দেশেই উৎপাদন হয় এবং পর্যাপ্ত রয়েছে। তারপরও পেট্রোল এবং অকটেনের দাম বাড়িয়েছে। ডিজেলের দাম বাড়ানোর ফলে বাস ভাড়া ও কৃষকের সেচ খরচ বেড়েছে। নিত্যপণ্যের বাজার উর্ধমুখী। বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে সরকার সর্ম্পূন ব্যর্থ। গত ১৫-১৬ দিনে শুধু মাত্র মুরগীর বাচ্চা, ডিম ও মাংসের মুরগীর দাম বাড়িয়ে ভোক্তা ও ক্ষুদ্র খামারিদের কাছ থেকে ৫১৮ কোটি টাকা লুটে নিয়েছে পোল্ট্রি খাতের বৃহৎ কোম্পানী গুলো। বাণিজ্য মন্ত্রী টিপু সুলতান সংবাদ সম্মেলনে বলেন,” তেলের মূল্য বৃদ্ধিতে ট্রান্সপোট খরচ সর্বোচ্চ ৫০পয়সা বাড়তে পারে প্রতি কেজি চালে। অথচ দাম বেড়েছে ৪টাকা করে। এর কোন যুক্তি নেই”। মানুষের আয় বাড়েনি অথচ ব্যায় দ্বিগুন বেড়েছে। ফলে সাধারণ মানুষ তাদের খাবার কমিয়ে দিয়েছে। অথচ মন্ত্রীরা বলছেন বেহেস্তে আছে, কেউ বলছেন জনগণ সুখে আছে, কারণ তারা কাপড়বিহীন নেই। এভাবে সরকার ও তার মন্ত্রীরা জনগণের সাথে তামাশা করছে। বিশ^ বাজারে তেলের দাম বাড়ার কথা বলে দাম বাড়ালেও বাস্তবে উল্টোটা হচ্ছে, অর্থাৎ বিশ^বাজারে দাম কমছে। তেলের দাম কম থাকলে পাশের দেশে পাচার হয়ে যাবে, এটিও সঠিক নয়। তাহলে প্রশ্ন আসে আমাদের বিজিবি কী করে? সরকার বলছে ৮ হাজার কোটি টাকা ঘাটতি পূরণ করতে তারা তেলের দাম বাড়িয়েছে। কিন্তু গত ৭ বছরে যখন বিশ^বাজারে দাম কম ছিল তখন বিপিসি ৪৮ হাজার কোটি টাকা লাভ করেছিল। সরকার ইউরিয়া সারের দাম কেজি প্রতি ৬ টাকা বাড়িয়েছে। এতে সার, ডিজেলের দাম বৃদ্ধির ফলে কৃষিতে বিঘা প্রতি ১২ শত টাকা খরচ বাড়বে কৃষকের । বাড়তি টাকার জোগান না দিতে পারায় উৎপাদন কমে যাবে।
নেতৃবৃন্দ আরও বলেন, সারের দাম, তেলের দাম বাড়ার সাথে সাথে এখন আবার পানি, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ার তৎপরতা শুরু করেছে। বর্তমান সরকার ভোট ডাকাতির সরকার, ফলে জনগণের প্রতি তাদের কোন দায় নেই। দুর্নীতি-লুটপাট-দলীয়করণ চলছে সর্বত্র। উন্নয়নের ঢাক-ঢোল পিটিয়ে জনগণের উপর দূর্ভোগ চাপিয়ে দিচ্ছে প্রতিনিয়ত। বাম গণতান্ত্রিক জোট বর্তমান সরকারের দুর্নীতি-দুঃশাসনের বিরুদ্ধে ও জ¦ালানি তেল, ইউরিয়া সার ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে আগামী ২৫ আগস্ট ২০২২ অর্ধবেলা ভোর ৬টা থেকে ১২ টা হরতাল ডেকেছে। জনস্বার্থে এই হরতালকে সফল করার জন্য নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান নেতৃবৃন্দ।

পরে

আমাদের শরীরে জং ধরে গেছে-শামীম ওসমান

আগে

ফতুল্লায় দুই কিশোর গ্যাংয়ের তান্ডব

আগে
ফতুল্লায় দুই কিশোর গ্যাংয়ের তান্ডব

ফতুল্লায় দুই কিশোর গ্যাংয়ের তান্ডব

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.