বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকার নির্বাচনী কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। সেজন্য আগামী ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার নারায়ণগঞ্জ আসবেন তিনি।
সোমবার নির্বাচন কমিশনের উপ-সচিব ফরহাদ আহাম্মদ খান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার বিকেলে ইসির সহকারী সচিব লুৎফুল কবীর এই সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্ট এলাকায় পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার নারায়ণগঞ্জ সিটি নির্বাচন উপলক্ষে আগামী ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে সকাল ১০টায় মতবিনিময় করবেন।
