বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আফজাল হোসেন বলেছেন,খেলাধূলা মানুষকে ভাল রাখার সর্বোচ্চ মাধ্যম। খেলাধূলায় লিপ্ত থাকলে মানুষ খারাপ কাজে জড়ায় না। ২৬মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে উত্তর নোয়াদ্দা নব-দিশারী সংঘ আয়োজিত টিভিকাপ শর্টপীচ টেপ টেনিস ক্রিকেট টুর্ণামেন্টের পুরস্কার বিতরণকালে তিনি এসব কথা বলেন। আফজাল হোসেন আরো বলেন,খেলাধূলাকে সমাজে বাধ্যতামূলক করতে হবে। আগামী প্রজন্মকে ভাল রাখতে হলে মাদককে গুডবাই জানাতে হবে। সংগঠনের সভাপতি আলহাজ¦ মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবদুর রহিম,মোঃ ইকবাল হোসেন,মাহাবুব সিকদার,আলহাজ¦ নাসিরউদ্দিন,জাহাঙ্গীর আলম পাপ্পু,মোঃ জাকির হোসেন,মোঃ মাসুদ হাসান,আবদুল মান্নান বাবুল, কাউন্সিলরের পিএস আমির হোসেন, মোঃ কালুন মিয়া,মোঃ আলী প্রমুখ।

