বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) শাখার কাযর্ক্রম আরও গতিশীল ও জবাবদিহিতা করার লক্ষ্যে নতুন অফিস আগামীকাল শুভ উদ্বোধন করা হবে।
বুধবার বেলা সাড়ে ১২ টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের ৪র্থ তলায় এই অফিস উদ্বোধন করবেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ।
বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের ডিএসবি শাখার ডিআইও-২ মো: সাজ্জাদ রোমন জানান, নারায়ণগঞ্জ জেলা পুলিশ অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছে যে, নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) শাখার কাযর্ক্রম আরও গতিশীল ও জবাবদিহিতা করার লক্ষে নতুন ডিবি অফিস আগামীকাল শুভ উদ্বোধন করা হবে। বেলা সাড়ে ১২ টায় পুলিশ সুপার কাযার্লয়, নারায়ণগঞ্জ এর ৪র্থ তলায়। শুভ উদ্বোধন এবং প্রেস ব্রিফিং করবেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয়। উক্ত প্রেস ব্রিফিং এ উপস্থিত থাকার জন্য আপনি বা আপনার প্রতিনিধি উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
