বিজয় বার্তা ২৪ ডট কম
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন এর উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে তাঁতখানা এলাকায় আওয়ামীলীগ নেতা ও শামীম ওসমান সমর্থকগুষ্টির সিদ্ধিরগঞ্জ থানার সদস্য সচিব মহসিন ভূইয়ার সভাপতিত্বে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান লিটন, মহানগর সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন সহ ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এসময় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় এবং আতশ বাজি ফোটানো হয়। দোয়া মাহফিলে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।


