বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মুহাম্মদ এরশাদ নির্দেশে আইভী পক্ষে গন সংযোগ করেছে জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
সোমবার দুপুর শহরের দুই নং রেল গেইট আওয়ামীলীগ অফিসে সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উওর ও দক্ষিণ এর সভাপতি এস এম ফয়সাল চিসতী বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মুহাম্মদ এরশাদের নির্দেশ ক্রমে মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে দলীয়ভাবে সমর্থন করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এর নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নৌকার জন্য কাজ করতে বলে । বিগত দিনে তিনি মেয়র ছিল তার অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করতে সবাই নৌকা মার্কায় ভোট দিতে বলেন । তিনি বলেন, হুসেন মুহাম্মদ এরশাদ যখন প্রেসিডেন্ট ছিলেন । তখন প্রয়াত সংসদ একেএম নাসিম ওসমান কে নিয়ে অনেক উন্নয়ন করেছে নারায়ণগঞ্জ মানুষের জন্য। সরকার কিন্তু পরিবর্তন হবে না। তাই উন্নয়নের স্বার্থে আইভী ভোট দিন।
এরপর জাতীয় পার্টির নেতৃবৃন্দ শহরের দুই নং রেল গেট দিয়ে আমলাপাড়া এলাকায় আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী ড. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে গন সংযোগ করে ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট দিতে বলেন ।
এ সময়ে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, ভাইস চেয়ারম্যান নুরু ইসলাম, যুগ্ম মহাসচিব শফিকুর রহমান সহ অনেকেই ।
