BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১৬, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

আইভীকে জিতাতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

BijoyBarta 24 by BijoyBarta 24
ডিসেম্বর ২১, ২০২১
in ব্রেকিং নিউজ, সদর থানা
0
আইভীকে জিতাতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ডা: সেলিনা হায়াৎ আইভীকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘প্রার্থী অনেকেই আছেন, কিন্তু একজনকে যেহেতু মনোনয়ন দিতে হবে; তাই আমরা আইভীকে দিয়েছি। আইভী নৌকার প্রার্থী, সবাই নৌকার বিজয়ে কাজ করবেন, এটাই আমি চাই।’

সোমবার দুপুরে নাসিক নির্বাচনের দলীয় সমন্বয়ক এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের ফোনে যুক্ত হয়ে শেখ হাসিনা এই নির্দেশ প্রদান করেন।

এ সময়ে জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ঢাকা বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতাদের সাথে জেলা ও মহানগর নেতাদের সাথে বৈঠক করছিলেন। পরে আওয়ামী লীগ সভাপতি উপস্থিত নেতাকর্মীদের দেখতে চান। এরপর তিনি ভিডিও কল দিয়ে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবাইকে নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ প্রদান করে।

শেখ হাসিনা বলেন, নেতাকর্মীদের একসাথে কাজ করতে হবে। এখানে কোনো ভেদাভেদ চাই না। নৌকাকে জেতাতে হবে। একটাই কথা, নৌকাকে জেতাতে হবে। হয়তো কারো পছন্দ আছে, কারো পছন্দ নেই, এরকম থাকতে পারে কিন্তু একজনই তো মনোনয়ন পাবেন। কাজেই আমরা একজনকে দিয়েছি সবাই নৌকার পক্ষ কাজ করতে হবে। নৌকাকে জেতাতে হবে। এ সময় শেখ হাসিনার পাশে থাকা তার ছোট বোন শেখ রেহানাও উপস্থিত নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা জানিয়ে সবাইকে মাস্ক ব্যবহারের আহ্বান জানান। এ বিষয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, ছোট আপা সবাইকে মাস্ক পরে থাকতে বলেছে।

উল্লেখ্য, সোমবার সকাল ১১টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ের পাশ্ববর্তী নতুন ভবনে প্যান্ডেল করে নাসিক নির্বাচন পরিচালনা টিমের সাথে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথসভা চলছিল। সেখানেই একপর্যায়ে জাহাঙ্গীর কবির নানকের মোবাইলে কল দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এর আগে নাসিক নির্বাচন পরিচালনা টিমের সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে যৌথসভা শুরু হয়। যৌথসভায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা তাদের মতামত তুলে ধরেন। সভা পরিচালনা করেন নাসিক নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত সদস্য সচিব ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও বি এম মোজাম্মেল হক, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, উপ দফতর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন, মারুফা আক্তার পপি, শাহাবুদ্দিন ফরাজী ও এ বি এম রিয়াজুল কবির কাওসারসহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভি মঞ্চে উপস্থিত ছিলেন।

 

পরে

আইভী ও তৈমূর সহ ৬ মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ

আগে

আপনাদের সকলের দোয়া-সমর্থন ও ভোট চাই – এড. তৈমূর

আগে
আপনাদের সকলের দোয়া-সমর্থন ও ভোট চাই – এড. তৈমূর

আপনাদের সকলের দোয়া-সমর্থন ও ভোট চাই - এড. তৈমূর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.