বিজয় বার্তা ২৪ ডট কম
আগামী ২৪ জানুয়ারী অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামীলীগ সমর্থীত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পক্ষে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন যথাক্রমে এড. হাসান ফেরদৌস জুয়েল এবং এড. মোহসীন মিয়া। বুধবার (৯ জানুয়ারী) বিকেলে সমন্বয় পরিষদের মনোনয়ন বোর্ডের সদস্য সচিব এড. ওয়াজেদ আলী খোকনের কাছ থেকে মনোনয়ন ফরম কিনেন তারা।

