বিজয় বার্তা ২৪ কম
আইনজীবীদের বহু দিনের স্বপ্ন জেলা আইনজীবী সমিতির ৮তলা বিশিষ্ট ডিজিটাল ভবনের প্রথম তলা ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। আর তাদের স্বপ্ন বাস্তবায়নের কারিগর হচ্ছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল ও সাধারণ সম্পাদক এড. মুহাম্মদ মোহসীন মিয়া। এই দুজনের অক্লান্ত পরিশ্রমে ভবনটির পূর্নাঙ্গ রুপ পেতে যাচ্ছে এদিকে উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা আদালতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আনিসুর রহমান বলেন, এ দেশের কোন আইনজীবী সমিতির এত বড় ভবন রয়েছে বলে আমার জানা নেই। বর্তমান জুয়েল-মোহসিনের নেতৃত্বাধীন কমিটি এই ভবন নির্মান কাজ শুরু করে তা প্রমান করেছে। এই ভবন ইতিহাস হয়ে যাবেন।
হাসান ফেরদৌস জুয়েল বলেন, এই ভবনটি নির্মান করতে অনেক ঝড় ঝাপটা গিয়েছে। অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। এই ভবনের কাজ থামানো জন্য হাত গনা ২০/২৫ জন লোক চেষ্ঠা চালিয়েছিল। কিন্তু তাদের শত শত আইনজীবীদের কাছে তাদের চেষ্ঠা সফল হয়নি। আমরা এই ভবন নির্মান কাজ শুরু করতে পেরেছি এবং অচিরেই ভবনটি পূর্নাঙ্গ করতে পারবো। এই ভবনটি নির্মানেরা জন্য যারা সহায়তা করছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ থাকবো। আমি জননেত্রী শেখ হাসিনা, জজ মহাশয়, সাংসদ শামীম ওসমান ও সাংসদ সেলিম ওসমানকে ধন্যবাদ জানাই।
সংক্ষিপ্ত আলোচনা শেষে সাংসদ শামীম ওসমান ও সেলিম ওসমানের সু-স্বাস্থ্য কামনা করে মোনাজাত পরিচালনা করা হয় এবং প্রয়াত আইনজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া প্রাথনা করা হয়।
এসময় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. মোহসীন মিয়ার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন-বিশেষ অতিথি, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী, জেলা ও দায়রা জজ আনিসুর রহমান, নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন, নারায়ণগঞ্জ আউনজীবী সমিতির সাবেক সভাপতি এড. আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহ্ মোঃ জাকির হোসেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সাল বিন আতিক, মোঃ কাওছার আলম, জেলা পিপি এড. ওয়াজেদ আলী খোকন, জিপি এড. মেরিনা বেগম, সিনিয়র আইনজীবী এড. মাসুদুর রউফ, এড. শামসুল ইসলাম ভূঁইয়া, জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি এড. আলী আহম্মদ ভূঁইয়া, সহ-সভাপতি এড. বিদ্যুৎ কুমার সাহা, যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এড. মোঃ স্বপন ভূঁইয়া, এপিপি এড. সুইটি ইয়াসমিন, এপিপি এড. জাসমিন আহমেদ, এড. সেলিনা ইয়াসমিন, এড. নুর জাহান বেগম প্রমুখ ।

