বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের হ্যাকড ফেসবুক আইডি থেকে হ্যাকরা বিভ্রান্তি ছড়াচ্ছে। এসব বিভ্রান্তিমূলক পোস্ট থেকে সকলকে কোন বিভ্রান্তি না হওয়ার আহ্বান জানান অয়ন ওসমান। আজ বৃহষ্পতিবার রাতে হঠ্যাৎ হ্যাকড হওয়া আইডি টি সচল থাকতে দেখা যায়। এর আগে ১৫ এপ্রিল নিজের ফেসবুক আইডি হ্যাকড হয়েছে বলে দাবি করেন অয়ন ওসমান। এ ঘটনায় তিনি ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এখনো তার ফেসবুক আইডি টি উদ্ধার হয়নি বলে নিশ্চিত করেন অয়ন ওসমান।
অয়ন ওসমান বলেন, আমার পরিবার নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। তাই আমার আইডিটিও ষড়যন্ত্র করে হ্যাকড করা হয়েছে। ইতিমধ্যে আমার ফেসবুক আইডি ফিরিয়ে দিতে পাঁচ লাখ টাকা দাবি করা হয়েছে।। টাকা না দিলে আমার আইডি ফেরত দিবে না বলে জানায় হ্যাকরা। আমাদের ওসমান পরিবার ভাষা আন্দোলন থেকে শুরু এদেশের সকল গনতান্তিক আন্দোলনে অবদান রেখে আসছে। নারায়ণগঞ্জের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আমার ফেসবুক আইডি হ্যাকডের বিষয়টি বিভিন্ন পত্র পত্রিকায় এসেছে। এ বিষয়টি এখন সবাই জানে। আজকে আমার হ্যাকড আপত্তিকর পোস্ট থেকে পরিস্কার হয়ে গেছে কারা এই আইডি হ্যাকড করেছে। ষ[ড়যন্ত্রকারীদের মুখোথ উন্মোচন করা হোক। সেই সাথে ফেসুবক আইডি নেপথ্যের কুশীল বদের ও বের করা হোক। হ্যাকডি আইডি থেকে আপত্তিকর পোষ্ট দেখে সবাইকে বিভ্রান্তি না হওয়ার অনুরোধ জানান তিনি।
এদিকে অয়ন ওসমানের হ্যাকড ফেসবুক আইডির পোষ্ট থেকে বিভ্রান্তি না হওয়ার আহ্বান জানিয়ে ফেসবুকে বিভিন্ন সতর্কতামূলক স্ট্যাটাস দিচ্ছেন জেলা ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ।

