বিজয় বার্তা ডট কম
সাংসদ শামীম ওসমানের পুত্র অয়ন ওসমানের শাশুড়ি ও বিশিষ্ট ব্যবসায়ী ফয়েজউদ্দিন আহমেদ লাভলুর স্ত্রী হামিদা আহমেদ মেরী ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি……রাজিউন)।
বৃহষ্পতিবার বিকেল সাড়ে ৪ টায় ৪০ ঢাকার অ্যাপোলো হাসপাতালে অসুস্থ জনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্বামী সহ ২ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
শুক্রবার বাদ জুম্মা নিতাইগঞ্জের নলুয়া উত্তর মসজিদ মাদ্রাসা মাঠে জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে পারিবারিক গোরস্তানে মরহুমার লাশ দাফন করা হবে।

