বিজয় বার্তা ২৪ ডট কম
অয়ন ওসমানের নির্দেশে ভূইঘরে ৩ শত ৫০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. গোলাম রাব্বী প্রান্ত। বৃহষ্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের ভূইঘর এলাকায় করোনা মহামারীতে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। প্রতিটি খাবারের প্যাকেটে ছিল- চাল-৫ কেজি, আলু-২ কেজি, পেয়াজ-২ কেজি, তেল কেজি- ১ লিটার, ছোলা -১ কেজি, গুড়া দুধ-৫০০ গ্রাম, চিনি-১ কেজি, ডাল-১ কেজি, সেমাই- ১ কেজি ইত্যাদি।
এসময় প্রান্ত বলেন, আল্লাহ দরবারে লাখ লাখ শোকরিয়া এই মহমারীতে অসহায় কর্মহীন মানুষের জন্য কিছু করতে পেরেছি। এই অদৃশ্য অপশক্তির কাছে আমরা সবাই অসহায়। ধন্যবাদ জানাই আমাদের রাজনৈতিক অভিভাবক জনাব অয়ন ওসমান ভাইকে যার নির্দেশনা ও সহায়তায় এই খাদ্য সামগ্রী বিতরণ করেছি। অয়ন ওসমান ভাই ও তার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। দয়া করে আপনারা ঘরে থাকুন। সমাজের বিত্তবানদের প্রতি এই কর্মহীন অসহায় মানুষের পাশে দাড়ানোর অনুরোধ জানাই।

