বিজয় বার্তা ২৪ ডট কম
জেড এন্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অয়ন ওসমানের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন কাশীপুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত সদস্যগণ।
সোমবার বিকেলে চাষাঢ়া তা নিজ কার্যালয়ে এই ফুলেল শুভেচ্ছা জানান নব নির্বাচিতরা।
এসময় উপস্থিত ছিলেন, কাশীপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড এমদাদুল হক খোকা, ৩ নং ওয়ার্ডের শামীম আহাম্মেদ, ৪ নং ওয়ার্ডের মেজবাউর রহমান পলাশ, ৫ নং ওয়ার্ডের হাবিবুর রহমান হাবিব, ৬ নং ওয়ার্ডের জিসান হায়দার উজ্জল, ৭ নং ওয়ার্ডের শামীম আহাম্মেদ প্রমূখ।
অয়ন ওসমান নব নির্বাচিতদের উদ্দেশে বলেন, নব নির্বাচিত সকলের প্রতি রইল শুভ কামনা। আপনারা দেশ ও জনগনের উন্নয়নে কাজ করে যাবেন এই প্রত্যাশাই করছি। এই জেলার উয়ন্ননের স্বার্থে আপনারা আমাকে সবস সময় পাশে পাবেন। আপনারা প্রমান করেছেন নির্বাচন শতভাগ সুষ্ঠু হয়েছে এবং আপনারা প্রধানমন্ত্রীর সম্মান রক্ষা করেছেন এজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আমি নিজে রাজনীতির সাথে সম্পৃক্ততা রাখিনা। যদি আপনাদের জন্য কিছু করতে পারি এটা আমার জন্য সৌভাগ্য মনে করবো।

