বিজয় বার্তা ২৪ ডট কম
অস্ত্র ও গুলিসহ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইসমাইল মিয়া (৩৪) নামে এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-১১। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও একটি বাটাল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে এ তথ্য জানান র্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন।
বুধবার (৩১ জুলাই) রাত ৯টায় সিদ্ধিরগঞ্জে সানাড়পাড় আদর্শনগর এলাকায় কাউন্সিলর শাহজালাল বাদলের ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী কিশোরগঞ্জের কুলিয়াচর থানাধীন পীরপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে এবং সিদ্ধিরগঞ্জের নাসিক ৩নং ওয়ার্ড কাউন্সিলরের ভাড়াটিয়া ও তার সহযোগী।
র্যাব-১১’র অতিঃ পুলিশ সুপার আলেপ উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামি ইসমাইল দীর্ঘদিন ধরে চিটাগাং রোড এলাকায় ছিনতাই ও চাঁদাবাজি করে আসছিল। তার নামে পুর্বেও চাঁদাবাজির মামলা রয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রীয়াধীন রয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
