প্রেসবিজ্ঞপ্তি,বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের স্বাস্থ্যের অবনতি হওয়ায় শুক্রবার রাতে সংযুক্ত আরব আমিরাতের আজমানস্থ থাম্বে হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসক উমেদজন মুরোদোভের তত্বাবধানে বার ঘন্টা নিবিড় পর্যবেক্ষনে থাকার পর শনিবার সকালে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়েছে। গত কয়েকদিন যাবত তিনি নিউমোনিয়া, কনজাঙ্কটিভাইটিস, সাইনোসাইটিসে প্রদাহ ও টনসিলের ব্যথায় ভুগছিলেন।
হাসপাতালের চিকিৎসক এমপি সেলিম ওসমানের ইসিজি, বুকের এক্সরে সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর শনিবার সকালে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেন। তবে আগামী ৩ থেকে ৪দিন তাঁকে সম্পুর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
সংসদ সদস্য সেলিম ওসমানের সহধর্মিনী মিসেস নাসরিন ওসমান স্বামী সুস্থ্যতা কামনা করে নারায়ণগঞ্জের সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

