বিজয় বার্তা ২৪ ডট কম
অগ্নিকান্ডে বসত বাড়ি ভূস্মিভূত সর্বস্ব হারানো আব্দুল কাদিরের সহযোগীতায় হাত বাড়িয়ে দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। শনিবার ২৪ মে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের কেওঢালা বাসস্ট্যান্ড সংলগ্ন আব্দুল কাদিরের পুড়ে যাওয়া বাড়ি সরেজমিনে পরিদর্শন করে তার হাতে নগদ ১ লাখ টাকা তুলে দিয়েছেন সেলিম ওসমান। আব্দুল কাদির কেওঢালা বাসস্ট্যান্ড এলাকার এসকিউ ক্যাবল লিমিটেড এর একজন শ্রমিক।
২৩ জুন শুক্রবার দুপুর ১টায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে আব্দুল কাদির বসত বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই অগ্নিকান্ডে আব্দুল কাদিরের বসতঘর সহ ঘরের ভেতরে থাকা সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে তার বসতঘর পুড়ে ছাই হলেও কোন প্রকার প্রাণহানি ঘটে। তবে আশেপাশে প্রতিবেশীরা ছুটে এসে পাশ্ববর্তী ডোবা থেকে পানি নিয়ে আগুন নেভাতে সক্ষম হওয়ায় আগুন অন্যান্য ঘর গুলোতে ছড়াতে পারেনি।
শনিবার সকালে মদনপুর বাগদোবাড়িয়া এলাকায় নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ে সেলিম ওসমানের ব্যক্তিগত তহবিল থেকে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করতে গেলে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ. সালাম এমপি সেলিম ওসমানকে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া আব্দুল কাদিরের বাড়িতে নিয়ে যায়। এ সময় সেলিম ওসমান আব্দুল কাদিরের হাতে নগদ ১ লাখ টাকা তুলে দেন।
