নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে আওয়ামীলীগ-জাতীয় পার্টির মধ্যকার সৃষ্ট সহিংশতাপূর্ণ বিরোধের অবশেষে অবসান ঘটেছে। শনিবার দুপুরে বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশীদ ও নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব আবুল জাহেরের মধ্যস্থতায় ওই বিরোধের নিস্পত্তি ঘটানো হয়। ঘটনার মীমাংসা শেষে জাতীয় পার্টির মনোনীত (লাঙ্গল প্রতীকধারী)প্রার্থী আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধাণ এবং আওয়ামীলীগের মনোনীত (নৌকা প্রতীকধারী)প্রার্থী আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম একে অপরের সঙ্গে বুকে বুক মিলিয়ে করমর্দণ করেন। সমঝোতা বৈঠকে অন্যান্যের মধ্যে অংশ নেন বন্দর থানার ওসি(তদন্ত) নজরুল ইসলাম,নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব নূরুল ইসলাম চৌধূরী,যুগ্ম সম্পাদক জিএম আরমান,বন্দর থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব আবেদ হোসেন,কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ বাচ্চু মিয়া,হাজী ইব্রাহিম মডেল স্কুল এন্ড কলেজ গভর্ণিং বডি’র সভাপতি আলহাজ্ব মঞ্জুর হাসান ও কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আমিরুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আলী আহাম্মদ,মোঃ সামসুল হক,জাতীয় পার্টির নেতা কাজী শাহিন,থানা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আরিফ,থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজা,মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ জুলহাস মিয়া,২২ নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি দেওয়ান মোহাম্মদ আলী,কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শোয়েব মোহাম্মদ লিটন,থানা ছাত্রলীগ নেতা আরাফাত কবির ফাহিম প্রমুখ। সূত্র মতে, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকধারী প্রার্থী দেলোয়ার প্রধাণের সমর্থকরা শুক্রবার বিকেল ৫টায় শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালানোর সময় বিপরীত প্রান্ত হতে আসার সময় আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকধারী প্রার্থী জাহাঙ্গীর আলমের সমর্থকরা ঘারমোড়ার কর্মীসভায় যোগদানের জন্য মিছিল নিয়ে রওনা দেয়। মিছিলটি চুনাভূড়া এলাকা পৌছলে এ সময় নৌকার সমর্থকদের সঙ্গে লাঙ্গলের সমর্থকদের সামান্য বাক-বিতন্ডা হয়। বাক-বিতন্ডা থেকে হাতাহাতিতে রূপ নিলে এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা চলতে থাকলে ঘটনাটি সংঘর্ষের পর্যায়ে রূপ নিলে এতে ঘটনাস্থলেই লাঙ্গল প্রতীকের দবির চৌধুরী,তার পুত্র রাহাত,শাহাদত হোসেন,এনামুল,টিপু,কবির, তৌফিক, খাইরুল,সজিব,মমিন,বিল্লাল ও মনির আহত হয়।