BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ২৪, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

অপ্রীতিকর অবস্থায় তরুণী সহ কবি রবীন্দ্র গোপ আটক

BIjoyBarta24 by BIjoyBarta24
জুন ১৩, ২০১৯
in লিড, সোনারগাঁ থানা
0
অপ্রীতিকর অবস্থায় তরুণী সহ কবি রবীন্দ্র গোপ আটক
25
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারু শিল্প যাদুঘরের সদ্য সাবেক পরিচালক কবি রবীন্দ্র গোপ এক তরুণীসহ আপত্তিকর অবস্থায় জনতার হাতে আটক হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে যাদুঘরের ডাক বাংলোর একটি কক্ষে এক তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা তাকে আটক করে। পরে পুলিশ খবর দিলে সোনারগাঁও থানার এস আই আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে রবীন্দ্র গোপ ও সোনিয়া আক্তার মীম নামে এক নারীকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায়। তবে পুলিশ আসার আগে ঘটনার জন্য ক্ষমা চেয়ে স্থানীয়দের হাত থেকে মুক্ত হওয়ার ব্যর্থ চেষ্টা করেন তিনি। গত ১৭ মে বাংলাদেশ লোক ও কারু শিল্প যাদুঘরের পরিচালক হিসেবে তার চুক্তি ভিত্তিক মেয়াদ শেষ হয়। গত সপ্তাহে ওই পদে তার স্থলাভিষিক্ত হন ড. আক্তারুজ্জামান। তবে রবীন্দ্র গোপ ওই পদের দায়িত্ব ছাড়লেও ডাক বাংলো ছাড়েননি। ডাক বাংলোতে তিনি সপরিবারে বসবাস করতেন। রবীন্দ্র গোপের বিরুদ্ধে পদে থাকাকালীন অবস্থায় এ ধরণের অভিযোগ অতীতেও ছিল। গতকাল বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত তরুণীসহ রবীন্দ্র গোপ সোনারগাঁও থানা হেফাজতে ছিলো।
লোক ও কারু শিল্প যাদুঘর সংশ্লিষ্ট একাধিক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, বুধবার রাতে রবীন্দ্র গোপের ছেলের শ^শুর মারা যান। একারণে রবীন্দ্র গোপ ছাড়া বাসার সবাই সেখানে চলে যান। বুধ ও বৃহস্পতিবার যাদুঘর বন্ধ থাকে। সেই সুযোগকে কাজে লাগিয়ে তিনি এক তরুণীকে যাদুঘরে ডেকে আনেন। যাদুঘরের ডাক বাংলোটি যাদুঘরের শেষ প্রান্তে জামদানী পল্লীর পাশে নিরিবিলি পরিবেশে অবস্থিত।
নাম প্রকাশ না করার শর্তে যাদুঘরের অপর একটি সূত্র জানায়, গতকাল দুপুরে ওই তরুণী যাদুঘরে রবীন্দ্র গোপের নাম বলে প্রবেশের সময় স্থানীয়রা বিষয়টি দেখতে পায়। কিছু সময় পরে স্থানীয়রা একত্রিত হয়ে যাদুঘরের ডাক বাংলো ঘেরাও করে একটি কক্ষের ভেতরে যাদুঘরের সাবেক পরিচালক রবীন্দ্র গোপকে আপত্তিকর অবস্থায় দেখতে পায়।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানায়, রবীন্দ্র গোপ যাদুঘরের পরিচালক থাকাকালীনও এ ধরণের কাজ অহরহ করতেন। বিষয়টি যাদুঘরের অনেক কর্মকর্তা-কর্মচারীরাও অবহিত ছিলেন।
পদে থাকাকালীন রবীন্দ্র গোপের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি তার অফিস কক্ষের পেছনে একটি বেড রুম তৈরী করেছিলেন। সেখানে অনেক নারীর অবাধ যাতায়াত ছিল।
রবীন্দ্র গোপ গত ১০ বছর যাবৎ লোক ও কারু শিল্প যাদুঘরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ এ সময়ের মধ্যে তার বিরুদ্ধে নানা ধরণের অভিযোগ উঠে। যার মধ্যে নারী কেলেঙ্কারী ছাড়াও লোক ও কারু শিল্প মেলায় দোকান বরাদ্দে অনিয়ম, যাদুঘরের ভেতরে বিভিন্ন ঠিকাদারী প্রদানে অনিয়ম অন্যতম। এসব কারণে রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি স্থানীয়রাও তার উপর ক্ষুব্ধ ছিল। যার বহির্প্রকাশ ঘটেছে গতকালের ঘটনায়।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, অসামাজিক কার্যকলাপের সময় স্থানীয় জনতা রবীন্দ্র গোপ ও এক তরুণীকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে।
বিষয়টি স্পর্শকাতর হওয়ায় তা পুলিশের উর্দ্ধতনদের জানানো হয়েছে। তাদের নির্দেশ মতোই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান।

পরে

গাড়ি নির্মাতা আকাশকে অনুপ্রেরণা দিতে অয়ন ওসমানের আর্থিক সহযোগীতা

আগে

না’গঞ্জে চাকরি করাটা একটা সৌভাগ্যের বিষয়-ডিসি রাব্বী মিয়া

আগে
না’গঞ্জে চাকরি করাটা একটা সৌভাগ্যের বিষয়-ডিসি রাব্বী মিয়া

না'গঞ্জে চাকরি করাটা একটা সৌভাগ্যের বিষয়-ডিসি রাব্বী মিয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.