বিজয় বার্তা ২৪ ডট কম
অক্ষর জ্ঞান দানের মাধ্যমে দেশের নিরক্ষরতা দূর হবে, সৃষ্টি হবে সচেতনতাবোধ। তাহলে স্বনির্ভর এবং সমৃদ্ধশীল দেশ হবে বলে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন। দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী অডিটোরিয়ামে মৌলিক সাক্ষরতা প্রকল্পের শিক্ষক-সুপারভাইজদের বুনিয়াদী প্রশিক্ষণ-১৯ইং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক একথা বলেন।
এসময় “বঙ্গবন্ধুর স্বপ্ন পুরন করব, নিরক্ষর মুক্ত দেশ গড়ব” এবং “শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” শ্লোগান কে সামনে রেখে সবার জন্য মানসম্মত শিক্ষা দেয়ার লক্ষে বুনিয়াদী প্রশিক্ষণের শুভ সূচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তরিকুল ইসলাম, গেজেট ভুক্ত সমাজ সেবক লায়ন মোজাম্মেল হক ভুইয়া, সরকারী মুড়াপাড়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুকুমার দাস, নারায়ণগঞ্জ জেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সাইদুর রহমান, উষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তাজুল ইসলাম, প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম জানান, উপজেলায় ১৫ থেকে ৪৫ বছর বয়সী প্রায় একুশ হাজার ছয়শত নিরক্ষর মানুষ রয়েছে। এ বুনিয়াদী প্রশিক্ষণের মাধ্যমে তাদের অক্ষর জ্ঞান প্রদান করা হবে।
পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের হাতে উপজেলা প্রশাসন কর্তৃক প্রকাশিত “বঙ্গবন্ধু” নামক সংকলন তুলে দেয়া হয়।

