বিজয় বার্তা ২৪ ডট কম
নাসিকের ১৬ নং ওয়ার্ডে অন্যান্য কাউন্সিলর প্রার্থীদের তুলনায় ভোটারদের জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন নাজমুল আলম সজল। ওয়ার্ডের যেখানেই গনসংযোগে যায় সজল তখনই ওয়ার্ডবাসী তাকে ফুলেল অভ্যর্থনায় বরন করে নেয়।
প্রতিদিনের প্রচারনার মত আজও শহরের জিমখানায় এলাকায় ওঠান বৈঠক করেন ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নাজমুল আলম সজল। তখন তাকে দেখে সাধারণ ভোটররা বলতে থাকে এই ওয়ার্ডের উন্নয়নে ও পরিবর্তনের জন্য নাজমুল আলম সজল ভাইকে প্রয়োজন। তার বাবা দেওভোগের প্রয়াত নিজাম আলম কমিশনার মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন। তারই সুযোগ্য পুত্র সজল তিনিও আমাদের সুখে দুঃখে পাশে থাকবেন। মাদকের বয়াল থাবা থেকে এই জিমখানা এলাকাকে রক্ষা করতে তার মত একজন যোগ্য লোক প্রয়োজন। ২২ তারিখ আমরা ১৬ নং ওয়ার্ডবাসী নাজমুল আলম সজলকে ব্যাটমিন্টন মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবো।
ওঠান বৈঠকে নাজমুল আলম সজল বলেন, আমি আশ্বাসে নয় কাজে বিশ্বাসী। শুধু একবার আমাকে সুযোগ দিয়ে দেখুন তারপর দেখুন এই ওয়ার্ডের সকল উন্নয়নে আমি কি করতে পারি। সর্বদা মানুষের সেবা করে আসছি এখনও করে যাবো। কেউ যদি আপনাদের অর্থের লোভ দেখায় তাহলে তার টাকা নিবেন ঠিক কিন্তু ভোট দিবেন যোগ্য প্রার্থীকে। ভোট আপনার মূল্যায়ন সম্পদ। যে ব্যক্তি টাকা দিয়ে ভোট কিনে সে নির্বাচিত হলে এই এলাকার কি করবে সেটা আপনারই চিন্তা করুন। সৎ ও যোগ্য এমন একজন প্রার্থীকে ভোট দিবেন যার দ্ধারা সমাজের উন্নয়ন সম্ভব। আমি নির্বাচিত হলে এই ওয়ার্ডকে একটি উন্নয়নের মডেল ও ডিজিটাল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো।

