বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা শম্ভুপুরা ইউনিয়নের বানিয়াচং গ্রামের দশম শ্রেনীর এক ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ দিয়েছে প্রশাসন। বুধবার (২২ জানুয়ারী) মহিলা বিষয়ক কর্মকর্তার হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ করেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তার জানান, উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের বানিয়াচং গ্রামে দশম শ্রেনীতে পড়ুয়া এক ছাত্রীর বাল্যবিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে ঘটনার সত্যতা পেয়ে বাল্যবিয়ে বন্ধ করা হয় এবং ওই ছাত্রীকে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া হবেনা এই মর্মে তার পিতা মাতার কাছ থেকে অঙ্গীকার নামা নেওয়া হয়।
সময় নারায়নগঞ্জ.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।
