বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরবাসীর উন্নয়ন সেলিম ওসমানের দুই নয়ন । উন্নয়নের স্বার্থে সেলিম ওসমান বার বার এমপি হিসাবে দেখতে চাই এমন শ্লোগানে শ্লোগানে বিপুল সংখ্যক মানুষ ও ব্যানার ফেস্টুন নিয়ে নারায়ণগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের গণসংবর্ধনায় অংশগ্রহন করেন বন্দর থানা ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাসুম আহমেদ ।
মঙ্গলবার (২৬ জুন) বিকালে শহরের খানপুর হাসপাতালের সামনে নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এফবিসিসিআই এর পরিচালক, বিকেএমইএ সভাপতি ও নারায়ণগঞ্জ -৫ আসনের সেলিম ওসমানের চার বছর পূর্তি উপলক্ষ্যে গনসংবর্ধনা অনুষ্ঠানে ধামগড় ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক মানুষ নিয়ে অংশগ্রহন করেন তিনি ।
এ সময়ে সেলিম ওসমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাসুম আহমেদ ।
