বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কসমটেকিস পন্য বিক্রেতা এক নারী কে ধর্ষণের অভিযোগে ইমরান হোসেন রনি (২১) নামের এক অটোরিকশা চালককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে মিজমিজি দক্ষিণ পাড়া তাকে এলাকা থেকে এই যুবককে গ্রেফতার করা হয়। এর আগে সকাল ১০ টার দিকে ২৯ বছর বয়সী ওই নারী সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।
গ্রেফতারকৃত ইমরান হোসেন রনি (২১) মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা থানার রাড়ীখাল এলাকার মো. মজিবুর রহমানের ছেলে ও অটোরিকশা চালক। তিনি দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণ পাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতো।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, গ্রেফতারকৃত রনির অটো রিকশায় করে বিভিন্ন যাতায়াত করতো ওই নারী। গত দুই মাস রনি ওই নারীকে প্রেমের প্রস্তাব দেয়। তাতে রাজি না হওয়ায় শনিবার বিকেল সাড়ে ৪টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিম পাড়া এলাকার একটি ওই নারী ভাড়া বাসায় ধর্ষণ করে। এ ঘটনায় ওই নারী মামলা করার পর রনিকে গ্রেফতার করা হয়েছে। মামলার বাদি ওই নারীর ডাক্তারী পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

