বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লার কটন পাওয়ার এক্সেল নিট নামক গার্মেন্টস ফ্যাক্টরির মালিক ইদের আগে শ্রমিকদের বেতন বোনাস না দিয়ে পালিয়েছে। এই ফ্যাক্টরির অসহায় শ্রমিকদের পাশে মানবিক সহায়তা নিয়ে দাড়িয়েছেন নারায়ণগঞ্জের ডিসি মোস্তাইন বিল্লাহ। ফ্যাক্টরির উনত্রিশ জন শ্রমিকের প্রত্যেককে দুই হাজার করে টাকা ও একটি উন্নত মানের খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়েছে। ১৭ কেজি ওজনের প্রতিটি প্যাকেটে ছিল চাল,ডাল,আলু,তেল,পেয়াজ,লবণ।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, “বেতন না পাওয়া এই অসহায় গার্মেন্টস শ্রমিকরা যেন পরিবার নিয়ে ইদটুকু করতে পারে সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা পাশে দাড়িয়েছি”।
অর্থ ও খাদ্য সামগ্রী পাওয়া একজন গার্মেন্টস কর্মী মামুন জানান,”এই সাহায্য পেয়ে বড় উপকার হলো। পরিবার নিয়ে ইদ টা করতে পারব “।

