বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাভার্ডভ্যানের খুলে যাওয়া দরজার ধাক্কায় মোটরসাইকেলের আরোহী সেবায়েত উল্লাহ সালমান ও রকি নামে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার দিনগত রাতে উপজেলার রূপসী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। সালমান কুমিল্লার বাহুরা এলাকার রবিউল হোসেনের ছেলে ও রকি রূপগঞ্জ পাঁচাইখা এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে।
কাঁচপুর হাইওয়ে থানার সহকারী উপ- পরিদর্শক (এএসআই) রানু মিয়া জানান, ইফতারের আয়োজনে যুক্ত হওয়ার জন্য তারা দুইজনই কাঁচপুর এলাকায় মোটরসাইকেল যোগে গিয়েছিলেন। রাতে বাড়ি ফেরার পথে রূপসী ঢাকা-সিলেট মহাসড়কে অসতর্কতাবশত কাভার্ডভ্যানের দরজা খুলে যায় এতে মোটরসাইকেল সামনে হওয়াতে নিয়ন্ত্রণ হারিয়ে দরজার সঙ্গে ধাক্কা লাগে। এতে দুইজনই আহত হয়। গুরুত্ব আহত অবস্থায় উদ্ধার স্থানীয় হাসপাতালে নেওয়া পথে সালমান ও রকি পঙ্গু হাসপাতালে মারা যায় । কাভার্ডভ্যান ও চালক মিজানুর রহমানকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

