বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, বাংলাদেশ দূযোর্গপূর্ণ একটি দেশ। ভূমিকম্প, ঝড়, জলশ্বাস অগ্নিকান্ড সহ নানা ধরনের দূর্যোগের সম্মুখীন আমরা হয়ে থাকি। এসব মোকাবেলায় আমাদেরকে খুক বেশী সতর্ক থাকতে হবে। প্রকৃতিক দূর্যোগের পাশাপাশি ‘ম্যান মেইড’ দূর্যোগের মোকাবেলাও আমাদেরকে সতর্ক থাকতে হবে।
বৃহস্পতিবার (১৯জুলাই) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবন সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় আপদকালীন দূয়োর্গ মোকাবেলায় পরিকল্পনা প্রণয়নের লক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন দূর্যোগ ব্যবস্থপনা কমিটির সভা এবং মৃতদেহ ব্যবস্থাপনা গাইড লাইন ২০১৬ বিষয়ক ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় কোথাও অগ্নিকান্ডের ঘটনা ঘটলে তা মোকাবেলা করতে আমরা এখনও কিছু কিছু পুকুর রেখে দিয়েছি। ফতুল্লার বিসিক শিল্পনগরী নীট শিল্পের একটি বড় বাজার সেখানে অগ্নিকান্ডের ঘটনার কথা বিবেচনা করে ইতিমধ্যেই একটি ফায়ার সার্ভিস ষ্টেশন সেখানে করা হয়েছে। ঢাকার রানা প্লাজা ধংষের পর থেকে ভবন নির্মাণের অনুমতি আমরা দেই না। আমাদের দেশের খাল বিল আর নদী নালাগুলো ভরাট হয়ে যাচ্ছে। এগুলো রোধ করতে হবে। যে কোন কাজে অথবা দূর্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা খুব ভাল কাজ করে থাকেন। তাদের দ্বারা সঠিক কাজ হয়ে থাকে। আর এ জন্য যখন শুনি সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন আমি খুশি হই। সকল দূর্যোগ মোকাবেলার কাজগুলো সাধারন মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। স্কুল-কলেজ সহ সাধারন মানুষকে ঝড়, জ্বশ্বাস, ভূমিকম্প মোকাবেলার দূর্যোগ বার্তা পৌছে দিতে হবে। আমরা চাই এই নারায়ণগঞ্জের ২৭টি ওয়ার্ডে এই কার্যক্রম চালু থাকুক।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক) সার্কেল মেহেদী ইমরান সিদ্দিকী, বাংলাদেশ ফায়ার সার্বিসের পরিচালক মোঃ শাকিল নেওয়াজ, লে. কর্নেল রাজু আহমেদ, নাসিক প্যানেল মেয়র-১ আফরোজা হাসান বিভা, নাসিক ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরন বিশ্বাস, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল, সেভ দ্যা চিলড্রেন এর শুকলা দাস, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের ধীমান সাহা, উপজেলা আনসার অফিসার রোকসানা সহ প্রমূখ।
