BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
মার্চ ১৪, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

মেডিক্যালে ভর্তি : প্রশ্নপত্র ফাঁসের সুযোগ নেই

bijoy barta by bijoy barta
অক্টোবর ৪, ২০১৬
in জাতীয়
0
মেডিক্যালে ভর্তি : প্রশ্নপত্র ফাঁসের সুযোগ নেই
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন মেডিক্যাল কলেজ (এমবিবিএস) ও ব্যাচেলর অব ডেন্টাল সার্জারির (বিডিএস) কোর্সের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আগামী শিক্ষাবর্ষে মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কিত এক সভায় সভাপত্বিকালে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এবারের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। যদি কেউ প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ানোর চেষ্টা করে তাকে চিহ্নিত করে দ্রুত আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন।’

নাসিম আরো বলেন, এক শ্রেণির অসাধু চক্র সবসময় ভর্তি পরীক্ষার আগে সাজেশন বিক্রির অজুহাতে ভুয়া প্রশ্নপত্র ফাঁসের কারসাজি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। শিক্ষার্থী ও অভিভাবকরা তাদের ষড়যন্ত্রের কবলে পড়ে বিভ্রান্তির শিকার হন। কিছু কিছু ভর্তি কোচিং সেন্টার এ ধরনের জালিয়াতির সঙ্গে জড়িত।’

জালিয়াতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে একটি মহল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করে। এবার এ রকম ঘটনা ঘটলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এবারের ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতির কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীরা যেন সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে ও পরীক্ষা পদ্ধতিতে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত হয় সেজন্য সরকার সবধরনের পদক্ষেপ নিয়েছে। এবার পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানের জন্য গঠন করা হয়েছে ‘ওভার সাইট কমিটি’। এতে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ড. জাফর ইকবাল, সাংবাদিক গোলাম সারওয়ার, কলামিস্ট ও মানবাধিকার ব্যক্তিত্ব সৈয়দ আবুল মকসুদ, সাংবাদিক নাইমুল ইসলাম খান, আবদুল কাইয়ুম, মঞ্জুরুল ইসলাম বুলবুলসহ দেশের বিভিন্ন পেশার জ্যেষ্ঠ ব্যক্তিত্বদের অন্তর্ভূক্ত করা হয়েছে।

সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও পরীক্ষা গ্রহণ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

তিনি জানান, এ বছর পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও বহন থেকে শুরু করে তালাবদ্ধ ট্রাঙ্ক খোলা পর্যন্ত বিশেষ ধরনের ট্র্যাকিং ডিভাইস সংযোগ রাখা হবে যাতে করে মনিটরিং ব্যবস্থা আরো জোরদার হয়েছে।

ফেসবুকসহ যেকোনো মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের গুজব রটনাকারীকে চিহ্নিত করার কাজে সহায়তা করতে তাৎক্ষণিকভাবে ৯৮৫৫৯৩৩ নম্বরে টেলিফোনে ও মোবাইলে ০১৭৫৯-১১৪৪৮৮ নম্বরে যোগাযোগ করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ৭ অক্টোবর ও বিডিএস ভর্তি পরীক্ষা আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ বছর এমবিবিএস এর জন্য আসন সংখ্যা সরকারি কলেজে ৩ হাজার ২১২ ও বেসরকারি কলেজে ৬ হাজার ২০৫। পরীক্ষার্থী ৯০ হাজার ৪২৬ জন। ঢাকা সহ সারা দেশের ১৮টি সরকারি মেডিক্যাল কলেজ কেন্দ্রের ৩৭টি ভেন্যুতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার প্রশ্নপত্র বহন, পরীক্ষা গ্রহণ ও উত্তরপত্র আনার সময় পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশ মোতায়েন করা হবে বলে সভায় জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদসহ মন্ত্রণালয়, অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে

অতিদারিদ্র্যের হার ১২ দশমিক ৯

আগে

পদত্যাগ করে নির্বাচন করতে হবে জেলা পরিষদ প্রশাসকদের

আগে
পদত্যাগ করে নির্বাচন করতে হবে জেলা পরিষদ প্রশাসকদের

পদত্যাগ করে নির্বাচন করতে হবে জেলা পরিষদ প্রশাসকদের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে

    Echte Casino-Atmosphäre von zu Hause aus: Moderne Live-Plattformen für Schweizer Spieler

    Live-Online-Casinos bieten Schweizer Spielern eine besonders realistische Möglichkeit, Casino-Spiele direkt über das Internet zu erleben. Anders als bei klassischen Online-Spielen werden die Partien von echten Dealern in einem Studio geleitet und in Echtzeit übertragen. Wer ein zuverlässiges Live Casino Schweiz sucht, sollte auf mehrere wichtige Faktoren achten, darunter eine gültige Lizenz, sichere Zahlungsoptionen und eine stabile Streaming-Technologie. Seriöse Anbieter arbeiten mit bekannten Softwareentwicklern zusammen und sorgen für transparente Spielbedingungen.

    Ein grosser Vorteil von Live-Plattformen ist die direkte Interaktion. Spieler können während der Partie mit dem Dealer oder anderen Teilnehmern kommunizieren, was das Erlebnis deutlich authentischer macht. Beliebte Spiele sind unter anderem Live-Roulette, Blackjack, Baccarat oder Poker. Viele Anbieter ergänzen ihr Angebot ausserdem mit modernen Spielshows und Turnieren, die zusätzliche Unterhaltung bieten.

    • Live-Dealer-Spiele mit Echtzeit-Streaming in hoher Qualität
    • Direkte Interaktion über Chatfunktionen
    • Breite Auswahl an Tischspielen und innovativen Spielshows
    • Sichere Ein- und Auszahlungen über verschiedene Zahlungsmethoden
    • Mobile Optimierung für Smartphones und Tablets

    Gute Live-Online-Casinos in der Schweiz erkennt man oft an transparenten Bonusbedingungen, einem zuverlässigen Kundendienst und einer benutzerfreundlichen Plattform. Diese Casinos verbinden moderne Technik mit klassischem Casino-Flair und bieten Schweizer Spielern ein abwechslungsreiches und sicheres Spielerlebnis.

  • Homepage

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.