বিজয় বার্তা ২৪ ডট কম
র্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জের মিশনপাড়ায় হত্যাচেষ্টা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল সন্ধ্যায় জেলার সদর মডেল থানাধীন মিশনপাড়া এলাকা থেকে এজাহারনামীয় পলাতক আসামী অনিক (২২), পিতা- ইসলাম, সাং- আমলাপাড়া মাছুয়াপাড়া, থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করা হয়।
র্যাব-১১ এর মিডিয়া অফিসার লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত আসামী এজাহারনামীয় অন্যান্য আসামীদের পরষ্পর যোগসাজশে গত ২৮/০৬/২০২১ ইং তারিখে ভূক্তভোগী জনৈক মোঃ মাহতাব উদ্দিন জিকু (৩৪)’কে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে এলোপাথারী ভাবে আঘাত করে জখম করে এবং তার কাছে থাকা নগদ টাকা, মোবাইলসহ অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয়। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় ভূক্তভোগীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। উক্ত ঘটনায় ভূক্তভোগীর পিতা বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামী অনিক (২২) উক্ত মামলার প্রধান ও ১ নং এজাহারনামীয় আসামী। মামলা হওয়ার পর থেকে সে গা-ঢাকা দিয়ে কৌশলে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল কর্তৃক অভিযুক্ত আসামীর অবস্থান সনাক্ত করে ০৮ আগস্ট ২০২১ তারিখ সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন মিশনপাড়া এলাকা হতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

