বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি রিসোর্টে এক নারী সহ হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মামুনুল হককে অবরুদ্ধের জেরে সেখানে তাণ্ডব চালানো হয়। এ ঘটনায় হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক সহ ৪১ জনকে আসামী করে মামলা করেছে পুলিশ। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বুধবার ৭ টার দিকেএ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোনারগাঁয়ে ভাংচুর, সহিংসতা ও সরকারি কাজে বাধাঁর অভিযোগে মঙ্গলবার রাতে সোনারগাঁ থানার পুলিশ বাদী হয়ে মামলাটি করেন। মামলায় আড়াইশত থেকে ৩ শ’জন অজ্ঞাত নামা আসামী হয়েছে। এছাড়া আরেকটি মামলায় ১৭ জনের নাম উল্লেখ সহ শতাধিক ব্যক্তিকে অজ্ঞাত নামা আসামী করা হয়েছে। এছাড়া সাংবাদিকের উপর হামলার মামলাও হয়েছে থানায়।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে হেফাজতের সহিংসতার ঘটনায় এ পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন মামলায়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

