বিজয় বার্তা ২৪ ডট কম
জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ও বন্দর থানা পুলিশ পৃথক ৩টি অভিযান চালিয়ে ৫ মাদক ব্যবসাযীকে গ্রেপ্তার করেছে। গত শনিবার রাতে বন্দর উপজেলার উত্তর চাঁনপুর, চিড়াইপাড়া ও সালেহনগর এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্ট পুলিশ ধৃত ৫ মাদক ব্যবসায়ী কাছ থেকে ১’শ ৩৭ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ৩টি মামলা রুজু করা হয়েছে। জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মোল্লা টুটুলসহ সঙ্গীয় র্ফোস শনিবার রাতে বন্দর উপজেলার উত্তর চাঁনপুরস্থ ভূইয়া বাড়ি জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে ৯৩ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একই এলাকার আব্দুর রব মিয়ার ছেলে রিপন (৩০) ফুলহর এলাকার হেলাল মিয়ার ছেলে রাজিব (২৬) ও দেওয়ানবাগ কলাবাড়ি এলাকার মৃত দিল মোহাম্মদ মিয়ার ছেলে বাবুল (২৭)কে গ্রেপ্তার করে। এ ছাড়াও বন্দর থানার উপ-পরিদর্শক আনোয়ার হুসাইনসহ সঙ্গীয় র্ফোস বন্দর বাসস্ট্যান্ডস্থ বিএনপি অফিসের সামনে অভিযান চালিয়ে ৩০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ চিড়াইপাড়া এলাকার জালাল মিয়ার ছেলে অপু (২৪)কে গ্রেপ্তার করে। একই রাতে বন্দর থানার এসএসআই নাসিরসহ সঙ্গীয় র্ফোস সালেহনগর এলাকায় অভিযান চালিয়ে ২১ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একই এলাকার নুরুল ইসলাম মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক গাজী (১৯)কে গ্রেপ্তার করে। ধৃত ৫ মাদক ব্যবসায়ীকে পৃথক ৩টি মাদক মামলায় রোববার দুপুরে আদালতে প্রেরণ করেছে সংশ্লিষ্ট পুলিশ।
