বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ৬০-পিছ ইয়াবা ট্যাবলেটসহ আসাবুদ্দিন(৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে থানার সাবদী বাজার এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। ধৃত আসাবুদ্দিন সোনারগাঁ থানাধীন এলাহিনগর এলাকার সিদ্দিক মিয়ার ছেলে। এ ব্যাপারে মঙ্গলবার বিকেলেই বন্দর থানায় একটি মামলা রুজু হয়েছে। পুলিশ জানিয়েছে,সে দীর্ঘ দিন ধরে বন্দরের সাবদী বাজার এলাকায় ফেরি করে ইয়াবা,গাঁজা ও ফেন্সিডিল ফেরি করে বিক্রি করে আসছিল। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার বিকেল ৫ টায় বাজারের সামনে অবস্থান করে বিক্রির সময় গোপন সূত্রে খবর পেয়ে বন্দর থানা পুলিশ তাকে হাতে নাতে আটক করতে সক্ষম হয়। এ সময় পুলিশ তার দেহ তল্লাশী করে প্ল্যাষ্টিকে মোড়ানো অবস্থায় ৬০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

