বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে অর্থ আত্বসাত মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সালাউদ্দিন(৪৮) কে গ্রেফতার করে ৫০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছে বন্দর থানার সহকারি দারোগা হাফিজ। বৃহস্পতিবার রাতে বন্দর শাহীমসজিদ’স্থ খালপাড় এলাকায় এ ঘটনার বর্হি:প্রকাশ ঘটে। এ ঘটনায় এএস আই মো: হাফিজকে তার ব্যবহৃত(০১৬১৯৩০৩০৪৬ মোবাইল) ফোনে যোগাযো করা হলে তিনি বলেন ওয়ারেন্টভূক্ত আসামী সালাউদ্দিকে ধরে ছেড়ে দিয়েছি আমি যা করি নিজের ইচ্ছে মতে করি আপনি আর কিছু জানতে চান তাহলে আমাকে বলেন এবং আমি খুব ব্যস্ত আছি কথা বলার সময় নেই। এ ব্যপারে অর্থ আত্বসাত মামলার বাদীনি হোসেনে আরা বেগম জানান বন্দর শাহীমসজিদ এলাকার জামায়াত নেতা আমিমুল এহসান ও তার শ^শুর মজনু মিয়া ৬ লক্ষ টাকা অর্থ আত্বসাত করে পাওনা টাকা চাইতে গেলে নানা তালবাহানা করে এমনকি গালমন্দও করে থাকে। মজনু মিয়ার ভাড়া টিয়া গুন্ডা বন্দও শাহীমসজিদ খালপার এলাকার কাদির মেম্বারের ছেলে কথিত আওয়ামীলীগ নেতা নাজমুল হাসান আরিফের প্রভাবে আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে। এক পর্যায়ে আমাকে পাওনা টাকা চাইলে এলাকা থেকে বিতাড়িত করবে বলে হুংকার দেয়। বিষয়টি তদন্ত সাপেক্ষে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ অত্যাবশ্যক বলে মনে করছে সচেতন মহল।
