বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ভ্রাম্যমান আদালতে এক মাদকসেবীকে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে। গতকাল মঙ্গলবার বন্দর উপজেলার নির্বাহী অফিসার তথা প্রথম শ্রেনীর বিজ্ঞ ম্যাজিট্রেট মৌসুমী হাবিব ভ্রাম্যমান আদালত বসিয়ে এ রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত মাদকসেবী নবীগঞ্জ কপিলের মোড় রসুলবাগ এলাকার মৃত শহিদ মিয়ার ছেলে। বন্দর থানা পুলিশ মঙ্গলবার মাদক সেবনকালে তাকে গ্রেফতার করে। ধৃতকে পুলিশ মঙ্গলবার দুপুরেই নারায়নগঞ্জ আদালতে প্রেরন করে।

