বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের বন্দরে আপন মামীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ৫ সেপ্টেম্বর রোববার সকালে ধর্ষিতা আমেলা বেগম(ছদ্মনাম)বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়,বন্দরের সোনাকান্দা এনায়েতনগরস্থ খোকা মিয়া(লজেন্স ওয়ালার) বাড়ির ভাড়াটিয়া প্রবাসী বিল্লাল মিয়ার স্ত্রীকে তারই ননাসের পুত্র খোকা(১৭)এর জন্মদিন উপলক্ষ্যে গত ১৬ জুন দাওয়াত খেতে আসে। অনুষ্ঠান শেষ হতে ১২টা বেজে গেলে তার ননাস হাসিনা বেগম তাকে বাড়িতে যেতে না দিয়ে তাদের ঘরেই থাকতে বলেন। গৃহবধূ সরল বিশ্বাসে তার ননাস পুত্রের সঙ্গে এক কক্ষে রাত্রিযাপনকালে ননাস পুত্র খোকা তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনার পর পরই গৃহবধূ তার গ্রামের বাড়িতে চলে গেলে লম্পট খোকা সেখানে গিয়েও তাকে ঘটনা ফাঁস করে দেয়ার ভয় দেখিয়ে তাকে ২য় দফা ধর্ষণ করে। এমনকি উক্ত ঘটনা সবাইকে জানিয়ে দেয়া হবে বলে হুমকি দিলে উপায়ন্তর না পেয়ে অসহায় গৃহবধূ বিবাদীদের পাশের একটি বাড়িতে বাসা ভাড়া নেয়। সেখানে কয়েক দিন রাতে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। সর্বশেষ গত সেপ্টেম্বর রাতে গৃহবধূর বাসায় গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি পরে গৃহবধূ তার স্বজনদের অবগত করে তাদের পরামর্শে বন্দর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

