বিজয় বার্তা ২৪ ডট কম
বিদ্যার দেবী স্বরসতীকে পূজা, অর্চনা ও অঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে পাগলা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে স্বরসতী পূজা।
বৃহস্পতিবার ৩০ জানুয়ারি সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডস্থ পাগলা উচ্চ বিদ্যালয় প্রাংগনে স্কুল ম্যানেজিং কমিটির উদ্যোগে স্বরসতী পূজা অনুষ্ঠিত হয়।
পূজা উদযাপন কমিটির সভাপতি নারায়ণ দেবনাথের সার্বিক তত্বাবধানে স্বরসতী পূজায় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক ব্রোজেন্দ্রনাথ সরকার, সিনিয়র শিক্ষক জহরলাল দাস, ছন্দা রানী, পরিমল মালাকার, সমজিত দাস, স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ। সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা এ পুজোতে অংশগ্রহণ করে।

