বিজয় বার্তা ২৪ ডট কম
২২ তারিখের নির্বাচনে নিরব ভোট বিপ্লবের মাধ্যমে ধানের শীষ বিজয় হবে বলে আশাবাদ ব্যক্ত করে বিএনপি’র প্রার্থী এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, জনগনের ভোটের অধিকার রক্ষা ও প্রতিষ্ঠার জন্য নির্বাচনে অংশ গ্রহন করেছি। জনগন পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। ২২ তারিখে যদি জনগন ভোট দিতে পারে তাহলে পরিবর্তন আসবে বিএনপি জয়ী হবে। এ এলাকা বিএনপি সমর্থক অধ্যূষিত এলাকা। যখনই নিরেপেক্ষ নির্বাচন হয়েছে তখন মানুষ বিএনপিকে ভোট দিয়েছে। ধানের শীষ বিজয়ী হয়েছে। এ এলাকার মানুষ শান্তি প্রিয়। এর আগে ১৩ বছর একজন কাজ করেছে। আমাকে যদি জনগন ভোট দিয়ে ৫ বছরের জন্য নির্বাচিত করে তাহলে এ এলাকায় শান্তি প্রতিষ্ঠায় কাজ করবো। সকল শ্রেনীর মানুষ আমার কাছে একই মর্যাদা পাবেন। শনিবার সকালে নাসিক নগরীর ৪নং ওয়ার্ডের শিমরাইল এলাকায় গন সংযোগকালে গনমাধ্যম কর্মীদের এসব কথা বলেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খান, নির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন, সালাউদ্দিন ভুইয়া শিশির, একরামুল হক বিপ্লব, অধ্যাপক আমিনুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ন আহ্বায়ক মনিরুল ইসলাম রবি প্রমুখ।
পরে তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ নগরীর ৫,৬ ও ৭নং ওয়ার্ডে গনসংযোগ করেন। এদের মধ্যে ছিলেন নির্র্বাচনের সিদ্ধিরগঞ্জের প্রধান সমন্বয়কারী বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়ার, হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য নাজিমউদ্দিন আলম, ডা: দেওয়ান সালাহ উদ্দিন বাবু প্রমূখ।
