বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে করোনায় নতুন একজন মৃত্যু তালিকায় যুক্ত হয়েছেন। এছাড়া জেলায় করোনার উপসর্গ নিয়ে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। গত চব্বিশ ঘন্টায় ১১১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই পর্যন্ত জেলায় মোট মৃত্যু ৯০ জন ও মোট আক্রান্ত ৩৭০৫ জন। বিষয়টি নিশ্চিত জেলা স্বাস্থ্য বিভাগ। জেলায় গত চব্বিশ ঘন্টায় ১৭০ জন সহ মোট ১০৮০ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। এদিকে গত চব্বিশ ঘন্টায় ৬৭৯ জন সহ মোট ১৬৪৬৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

