বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলায় আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন নয়া পুলিশ সুপার জায়েদুল আলম।
শনিবার দুপুর আড়াইটায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে এসে তিনি যোগদান করেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ কর্তৃক নবাগত পুলিশ সুপারকে সালামী ও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। এর পর নবাগত পুলিশ সুপার পুলিশ সুপার নারায়ণগঞ্জ হিসেবে জেলা পুলিশ প্রধানের দায়িত্বভার গ্রহন করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ আব্দুল্লাহ আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুবাস চন্দ্র সাহা সহ সকল সার্কেল ও থানার অফিসার ইনচার্জ ও নারায়ণগঞ্জ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পরবর্তীতে পুলিশ সুপার জনাব মোহাম্মদ জায়েদুল আলম সকল থানার অফিসার ইনচার্জ সহ উপস্থিত সকল অফিসারদের নিয়ে পুলিশ অফিস সম্মেলন কক্ষে দুপুরের খাবার গ্রহন শেষে সংক্ষিপ্ত মিটিং এ অংশগ্রহন করেন।

