বিজয় বার্তা ২৪ ডট কম
জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাইন বিল্লাহ’র নির্দেশনা মোতাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল জব্বারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে আজ নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের গেটের সামনের সকল স্ট্রিট ফুডের দোকানগুলো তুলে দেওয়া হয় এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার জন্য বলা হয়। এসময় তাদের মাইকিং এর মাধ্যমে সচেতন করা হয়।
জেলা প্রশাসক জানান, কোভিড ডেডিকেটেড হাসপাতালের আশেপাশের এ দোকানগুলো তরুন-তরূণীদের বৈকালিক আড্ডাস্থল হওয়ায়, দোকানগুলো বন্ধ হওয়ার কারণে করোনার উচ্চ সংক্রমণ কমাতে সহায়তা করবে।
মনে রাখবেন, করোনার দ্বিতীয় ওয়েভ থেকে সুরক্ষা ও ইতিবাচক ফলাফলে মাস্ক পরিধানের বিকল্প নাই। তাই মাস্ক পড়ুন। সুরক্ষিত থাকুন।

